সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

অনুশীলনে মনোযোগী সাকিব

অনলাইন ডেস্ক :

আঙুলের চোটে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে নেই সাকিব আল হাসান। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ফিরতে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই মুহূর্তে ফিটনেস সমস্যায় ভুগছেন সাকিব। গত মঙ্গলবার দেশে ফিরে বৃহস্পতিবার থেকে ফিটনেস নিয়ে কাজ শুরু করেছেন। এক সপ্তাহের ব্যবধানে বোলিং অনুশীলনে ফিরেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। বৃহস্পতিবার (১৫ জুন) সকালে ইনডোরের আউটারে স্পিন কোচ রঙ্গনা হেরাথের অধীনে বোলিং শুরু করেন সাকিব। বোলিংয়ের আগে একাডেমি মাঠে বিসিবির ট্রেনারকে সঙ্গে নিয়ে লম্বা সময় ধরে রানিং সেশন করেন তিনি। তীব্র গরমে রানিং সেশন শেষ করেই ইনডোরে কয়েক ওভার হাত ঘুরিয়েছেন সাকিব।

আসন্ন বিশ্বকাপের আগে সাকিবের সার্ভিস পুরোপুরি না পেলে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে তামিম ইকবালকে। তবে যেভাবে কঠোর পরিশ্রম করছেন সাকিব, তাতে আশা করা যায় আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামে ওয়ানডে সিরিজেই ফিট হয়ে ফিরবেন। সাকিবের বর্তমান অবস্থা নিয়ে বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, ‘এখন সাকিবের পুনর্বাসন প্রক্রিয়া চলছে। ধীরে-ধীরে অনুশীলনের মাত্রা বাড়বে। আপাতত অনুশীলনে কোনো বাধা নেই। আঙুলে কোনো সমস্যা নেই।’