সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

বুধবার থেকে ওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরু টাইগারদের

অনলাইন ডেস্ক :

ঢাকায় একমাত্র টেস্টে বিশাল জয় দিয়ে আফগানিস্তানের বিপক্ষে শুভ সূচনা করেছে বাংলাদেশ। এবার ওয়ানডে সিরিজের পালা। যদিও সেই সিরিজের এখনো বেশ দেরি আছে। মাঝে আছে ঈদের ছুটি। নিজেদের প্রিয় ফরম্যাটে আফগানদের কঠিন চ্যালেঞ্জে ফেলার উদ্দেশ্যে বুধবার থেকেই প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সামনেই ওয়ানডে বিশ্বকাপ, তাই এই ফরম্যাটের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না বাংলাদেশ। বিশ্বকাপ দল তৈরিতে এই সিরিজগুলো বড় ভূমিকা রাখবে। তাই আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার বিশ্রাম দেওয়া হলেও ক্রিকেটাররা মিরপুরে এসে নিজেদের মতো করে অনুশীলন করছেন।

বুধবার থেকে পুরোদস্তুর অনুশীলন শুরু হয়ে চলবে ২৪ জুন পর্যন্ত। এরপর ঈদের ছুটিতে যাবেন ক্রিকেটাররা। ছুটি শেষে ২ জুলাই থেকে মূল ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফের শুরু হবে অনুশীলন। ৫ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাকি দুই ম্যাচ ৮ এবং ১১ জুলাই। ওয়ানডে সিরিজ শেষে দুই দল যাবে সিলেটে। সেখানে ১৪ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ।