সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

১০ লাখ টাকার পুরস্কার পেল মুশফিক

অনলাইন ডেস্ক :

২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুশফিকুর রহিমের। সময় পরিবর্তনের সঙ্গে বাংলাদেশ দলের ব্যাটিংয়ে ভরসার এক নাম মুশফিক। জাতীয় দলে ক্যারিয়ারের ১৮ বছর পার করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। মাঠের ক্রিকেটে অবদান স্বরূপ মুশফিককে বিশেষ সম্মাননা দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ১৪ হাজারেরও বেশি রান করেছেন মুশফিক। বাংলাদেশের বদলে যাওয়া ক্রিকেটের অন্যতম কান্ডারি এই ব্যাটার। আর তাই সর্বশেষ বোর্ড সভায় মুশফিককে বিশেষ সম্মাননায় ভূষিত করেছে বিসিবি। সম্মাননা হিসেবে ১০ লাখ টাকা পেয়ছেন মিস্টার ডিপেন্ডেবল।

এই প্রসঙ্গে গণমাধ্যমকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘মুশফিক একদিন আমাকে বলেছিলো খেলা শেষ করে, যে আপনি কোনো দিন আমাকে কিছু দেননি। তাই এটা শুনে আসলে আমিও চিন্তা করে দেখলাম আমিও তো আলাদা করে ওকে কিছু দেইনি। সেজন্যই তাকে এটা (আর্থিক সম্মাননা) দেওয়া হয়েছে। কিন্তু এটা যদি মিডিয়ায় আসে তাহলে সবাই চাবে। আর এটাই লাস্ট আর কাউকে দিবো না।’