সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রিজার্ভ ডেতে বাংলাদেশ-পাকিস্তানের লড়াই

অনলাইন ডেস্ক :

নারী ইমার্জিং এশিয়া কাপে রাজত্ব করছে বিরূপ প্রকৃতি। টুর্নামেন্টে টানা আট ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। এর মধ্যে আছে বাংলাদেশ-পাকিস্তান ও ভারত-শ্রীলঙ্কার সেমি-ফাইনাল দুটি। হংকংয়ে সোমবার মাঠে গড়ানোর কথা ছিল শেষ চারের লড়াই। কিন্তু বৃষ্টির বাধায় দুই ম্যাচের একটিতেও টস করা সম্ভব হয়নি। দুটি সেমি-ফাইনালই হবে মঙ্গলবার, রিজার্ভ ডে-তে। মালয়েশিয়াকে ৯৭ রানের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বের পরের দুই ম্যাচ খেলতে পারেনি তারা বৃষ্টির কারণে। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থেকে ‘বি’ গ্রুপের সেরা হয়ে সেমি-ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ।

শ্রীলঙ্কা হয় গ্রুপ রানার্স আপ। ‘এ’ গ্রুপ থেকে ভারত ও পাকিস্তান উঠে শেষ চারে। দুই দলেরই দুটি করে ম্যাচ পরিত্যক্ত হয়, জয় একটি করে। সমান ৪ পয়েন্ট হলেও রান রেটে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত, রানার্স আপ পাকিস্তান। আগামী বুধবার মাঠে গড়াবে মেয়েদের এই টুর্নামেন্টের ফাইনাল।