সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

নিষিদ্ধ হলেন হোসে মরিনহো

অনলাইন ডেস্ক :

উয়েফা ইউরোপা লিগের ফাইনালে সেভিয়ার বিপক্ষে টাইব্রেকারে হারের পর রোমা কোচ হোসে মরিনহো রেফারি নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। মাঠে রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। খেলা শেষে কার পার্কিংয়ে গিয়ে রেফারির উদ্দেশ্যে বলেছিলেন, ‘বিরক্তিকর’। এ ছাড়া সংবাদ মাধ্যমে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছিলেন তিনি। ওই ঘটনায় পর্তুগালের রোমা কোচ হোসে মরিনহোকে চার ম্যাচ নিষিদ্ধ করেছে উয়েফা। উয়েফা বিবৃতি দিয়ে বলেছে, ‘উয়েফার প্রতিযোগিতা থেকে রোমা কোচ হোসে মরিনহোকে চার ম্যাচ নিষিদ্ধ করা হচ্ছে।

ম্যাচ অফিসিয়ালের প্রতি তিনি সরাসরি অবমাননাকর মন্তব্য করায় তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।’ এ ছাড়া ইতালির ক্লাব রোমাকেও শাস্তির আওতায় আনা হয়েছে। স্টেডিয়ামে আঁতশবাজি ফুটানোয় ইউরোপের প্রতিযোগিতায় এক ম্যাচ তারা প্রতিপক্ষের দর্শকদের কাছে টিকিট বিক্রি করতে পারবে না। পাঁচ হাজার ইউরো জরিমানাও করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।