সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

চেলসিতে জ্যামাইকান স্ট্রাইকার

অনলাইন ডেস্ক :

আক্রমণভাগে আরেকজন খেলোয়াড় যোগ করল চেলসি। জ্যামাইকার স্ট্রাইকার দুজুয়ান রিচার্ডসকে দলে টানল ইংলিশ ক্লাবটি। ১৭ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে চুক্তির কথা গত শনিবার ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে জানায় চেলসি। আগামী অক্টোবরে ১৮ বছর বয়সে পা দেওয়ার পর স্ট্যামফোর্ড ব্রিজের দলটিতে যোগ দেবেন তিনি। চুক্তির মেয়াদ বা ট্রান্সফার ফির ব্যাপারে কিছু জানানো হয়নি। এখন কিংস্টন ভিত্তিক ফিনিক্স অল স্টারস একাডেমিতে আছেন রিচার্ডস। গত মার্চে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বিপক্ষে ম্যাচ দিয়ে জ্যামাইকার সিনিয়র দলে অভিষেক হয় তার।

আসছে কনকাকাফ গোল্ড কাপের জন্য জ্যামাইকা দলে জায়গা পেয়েছেন তিনি। মাওরিসিও পচেত্তিনো চেলসির কোচ হওয়ার পর দ্বিতীয় খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করল চেলসি। চলতি মাসে লন্ডনের ক্লাবটিতে নাম লেখান ফরাসি ফরোয়ার্ড ক্রিস্তোফা এনকুনকু। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ১২তম হয় চেলসি। নতুন মৌসুমে ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় খেলতে পারবে না তারা।