সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

হার্দিককে ভারতের অধিনায়ক হিসেবে চান শাস্ত্রী

অনলাইন ডেস্ক :

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসেবে নজর কেড়েছেন হার্দিক পান্ডিয়া। তাই তাকে ভাবা হচ্ছে ভারতের ভবিষ্যৎ অধিনায়ক। জাতীয় দলে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। সেখানেও তিনি ছিলেন সফল। এবার পান্ডিয়াকে পুরোপুরি ভারতের নেতৃত্বে দেখতে চান দেশটির সাবেক কোচ রবি শাস্ত্রী। এ বছর ঘরের মাঠেই ওয়ানডে বিশ্বকাপ খেলবে ভারত। টুর্নামেন্টে ভারতের নেতৃত্বে থাকবেন রোহিত শর্মা। বিশ্বকাপের পরই রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার জোর গুঞ্জন রয়েছে। তাই তো পান্ডিয়াকে শাস্ত্রী রোহিতের জায়গায় দেখতে চান।

শাস্ত্রীর মতে, ‘হার্দিকের শরীর টেস্ট ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে পারবে না। এটা পরিষ্কার করে সবার বোঝা উচিত। আগামী বিশ্বকাপের পর তার শরীর যদি প্রস্তুত থাকে, সাদা বলের ক্রিকেটে নেতৃত্বে আসা উচিত তার। আইপিএলে গুজরাট টাইটান্সের অধিনায়কের দায়িত্ব পাওয়ার পরই নিজের এই দিকটি মেলে ধরে সবাইকে চমকে দেন তিনি। তার নেতৃত্বে প্রথম আসরেই আইপিএল চ্যাম্পিয়ন হয় গুজরাট। পরের আসরে হয়েছে রানার্স আপ।