সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ঈদুল আজহা: কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দর দিয়ে ৬ দিন বাণিজ্য বন্ধ

ফাইল ছবি

মুসলিমদের অন্যতম বৃহত্তম উৎসব ঈদ-উল-আযহা উপলক্ষে বিবির বাজার স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে রপ্তানি-আমদানি কার্যক্রম ছয় দিনের জন্য স্থগিত করা হয়েছে।

রবিবার (২৫ জুন) কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বিবির বাজার স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র পাল জানান, ঈদের ছুটিতে ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকবে।

তবে এ সময় স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আন্তঃসীমান্ত যাতায়াত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তিনি বলেন, আগামী ৩ জুলাই থেকে বিবির বাজার স্থলবন্দরে বাণিজ্য কার্যক্রম শুরু হবে।

—ইউএনবি