সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

খালেদার সঙ্গে দেখা করলেন ফখরুল

দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার রাত সাড়ে ৮টার দিকে ফখরুল খালেদার গুলশানের বাসায় যান এবং তার শারীরিক অবস্থার খোঁজ নেন বলে ইউএনবিকে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, বিএনপি মহাসচিব দলীয় প্রধানের সঙ্গে দেখা করে মূলত তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান কারণ তিনি বিভিন্ন রোগে চিকিৎসকদের কাছে চিকিৎসা নিচ্ছেন।

এর আগে গত ১৭ জুন বিএনপি চেয়ারপার্সন এভারকেয়ার হাসপাতাল থেকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চারদিন চিকিৎসা নিয়ে গুলশানের বাসায় ফেরেন।

৭৮ বছর বয়সী খালেদা দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। ২০২০ সালে তার শর্তসাপেক্ষে মুক্তির পর থেকে বিএনপি নেত্রী হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি নিম্ন আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করায় খালেদাকে পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে, একই বছর আরেকটি দুর্নীতির মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।

করোনভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে ২০২০ সালের ২৫ মার্চ একটি নির্বাহী আদেশের মাধ্যমে সরকার তার সাজা স্থগিত করে খালেদা জিয়াকে সাময়িকভাবে কারাগার থেকে মুক্তি দেয়। এতে শর্তে দেয়া হয়েছে যে তিনি তার গুলশানের বাড়িতে থাকবেন এবং দেশ ছেড়ে যাবেন না।

—ইউএনবি