সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

এবারের ক্লাব বিশ্বকাপ জেদ্দায়

অনলাইন ডেস্ক :

গত ফেব্রুয়ারিতেই জানানো হয়েছিল, প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের স্বাগতিক হবে সৌদি আরব। এবার চূড়ান্ত হলো ভেন্যুও। ২০২৩ ক্লাব বিশ্বকাপের আসর অনুষ্ঠিত হবে জেদ্দায়। গত সপ্তাহে ফিফার একটি প্রতিনিধি দল জেদ্দা সফর করে আসার পর সোমবার এই শহরের নাম চূড়ান্তভাবে ঘোষণা করে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থাটি। ক্লাব বিশ্বকাপের ২০তম আসর এটি। ৬ মহাদেশের ৭ ক্লাবকে নিয়ে আগামী ১২ থেকে ২২ ডিসেম্বর হবে টুর্নামেন্টটি। জেদ্দার দুটি মাঠে হবে ম্যাচগুলি। ক্লাব বিশ্বকাপের বর্তমান ফরম্যাটে এটিই শেষ আসর।

এরপর ৩২ দলকে নিয়ে টুর্নামেন্ট হবে চার বছর পরপর। ২০২৫ সালে প্রথম আসরটি হবে যুক্তরাষ্ট্রে। নতুন সেই ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পাবে ২০২১ থেকে ২০২৪ সালের মহাদেশীয় চ্যাম্পিয়নরা। ইউরোপ থেকে তাই চেলসি, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির খেলা নিশ্চিত হয়ে গেছে।