সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

থাইল্যান্ডে আটকে পড়া আরো ২২ বাংলাদেশী বিশেষ বিমানে ঢাকায় পৌঁছেছে

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে থাইল্যান্ডে করোনাকালে আটকে পড়া আরো ২২জন বাংলাদেশী ও থাই নাগরিক বাংলাদেশে এসেছে।
ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় গত ২৮ আগস্ট বিমানের এ বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। সুবর্ণভূমি বিমানবন্দরে আটকে পড়া এ যাত্রীদের বিদায় জানান ব্যংককে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ খবর জানানো হয়।
বাংলাদেশ সরকারের বিদেশে আটকে পড়া বাংলাদেশীদের দেশে ফেরৎ আনার প্রতিশ্রুতির অংশ হিসাবে যাত্রীদের নিজ নিজ খরচের ভিত্তিতে এ বিশেষ বিমান পরিচালনা করা হয়।
ব্যাংককে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল হাই আটকে পড়া বাংলাদেশীদের প্রত্যাবাসনে সবধরনের সহায়তা করায় থাই সরকারকে ধন্যবাদ জানান।
করোনা মহামারীর শুরু থেকে এ পর্যন্ত ব্যাংককে বাংলাদেশ দূতাবাস ব্যাংকক-ঢাকা রুটে মোট ১৭টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে।