সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চট্টগ্রামে বাসের ধাক্কায় মসজিদের ইমাম নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের ইমাম নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকালের দিকে পটিয়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাওলানা হোসেন মোহাম্মাদ ইস্কান্দার জামি (৫৫) পটিয়ার একটি মসজিদের পেশ ইমাম এবং প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড পটিয়া শাখার ইনচার্জ ছিলেন।

স্থানীয়রা জানায়, বিকালে মাওলানা ইস্কান্দার জামি মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কক্সবাজারগামী একটি বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পটিয়া বড়লিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিনুল ইসলাম শানু জানান, নিহত মাওলানা ইস্কান্দার উপজেলার বরলিয়া ইউনিয়নের পেরোলা গ্রামের একরাম চৌধুরীর ছেলে। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পটিয়া হাইওয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ির পরিদর্শক স্নেহাংশু বিকাশ সরকার ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও বাসটি জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

—-ইউএনবি