সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চাঁদপুরে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব পেল ৩৪৮ শিক্ষার্থী

চাঁদপুরের হাজীগঞ্জে ৫৮ শিক্ষা প্রতিষ্ঠানের ৩৪৮ জন শিক্ষার্থী পেয়েছে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি করে ট্যাবলেট কম্পিউটার (ট্যাব)।

মঙ্গলবার হাজীগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে ট্যাব বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম)।

তিনি বলেন, এরাইতো গড়বে প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন শাহরাস্তি উপজেলার পরিসংখ্যান কর্মকর্তা মো. খলিলুর রহমান।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাবগুলো মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ব্যবহারের জন্য এই ট্যাবগুলো দেওয়া হয়েছে।

পরে ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৪৮ জন শিক্ষার্থীর হাতে ট্যাব তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, হাজীগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু সাঈদ চৌধুরী, একাডেমিক সুপার ভাইজার সূনীর্মল দেউড়ি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বিদ্যালয় শিক্ষকদের মধ্যে বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন ও শিক্ষার্থীর মধ্যে আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল নাঈম।

—-ইউএনবি