সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

প্রশংসায় ভাসছেন বাংলাদেশের গোলকিপার জিকো

অনলাইন ডেস্ক :

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে ২০০৯ সালের পর প্রথম সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ। কিন্তু সাফল্য আরেকটু বাড়িয়ে নিতে পারেনি। কুয়েতের কাছে অতিরিক্ত সময়ের গোলে সেমিফাইনালে বিদায় নিয়েছে তারা। তবে জামাল ভূঁইয়াদের লড়াকু পারফরম্যান্স সবার চোখে পড়েছে। শেখ মোরসালিন, রাকিব হোসেন ও আনিসুর রহমান জিকোসহ অন্যান্যের সাবলীল পারফরম্যান্স ছিল আশা জাগানিয়া। মঙ্গলবার সাফে স্বাগতিক ভারত চ্যাম্পিয়ন হয়েছে। তবে টুর্নামেন্টের সেরা গোলকিপার তাদের দলের কেউ নয়, এমনকি এবারের রানার্সআপ কুয়েতেরও নয়। বাংলাদেশের গোলকিপার জিকো হয়েছেন সেরা। এই অর্জনের পর বসুন্ধরা কিংসের গোলকিপার প্রশংসায় ভাসছেন। জিকো যেভাবে তেকাঠির নিচে লড়ে গেছেন তা সবার দৃষ্টি কেড়েছে। দলকে অনেক গোল হজম থেকে রক্ষা করেছেন।

জিকো ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ সাফে সেরা গোলকিপার হতে পেরেছি।’ সাবেক তারকা গোলকিপার বিপ্লব ভট্টাচার্য বলেছেন, ‘সাফে সেরা গোলকিপার হওয়ায় তোমাকে অভিনন্দন। চীনের মহাপ্রাচীরের মতো বাংলাদেশের গোলপোস্ট আগলে রেখেছিলে তুমি। এগিয়ে যাও এবং বাংলাদেশের গোলপোস্টের দারুণ নেতৃত্ব দাও।’ আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক লিখেছেন, ‘সাফ বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপ ২০২৩ এর সেরা গোলকিপার নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলকিপার আনিসু রহমান জিকোকে প্রাণঢালা অভিনন্দন। বাংলাদেশের বাজপাখি, আমাদের অহংকার।’ গ্রুপ ও সেমিফাইনালে চার ম্যাচ খেলে বাংলাদেশ গোল খেয়েছে পাঁচটি, দিয়েছে ছয়টি।