সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সেনাবাহিনীর নারী ফুটবল দলের কোচ ছোটন

অনলাইন ডেস্ক :

জাতীয় মহিলা ফুটবল দলের কোচের দায়িত্ব ছেড়ে আসা গোলাম রাব্বানি ছোটন সেনাবাহিনীর মহিলা ফুটবল দলের কোচ হয়ে কাজ শুরু করেছেন। এ মাসেই তিনি কাজ শুরু করেছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। সেনাবাহিনী আগেই জানিয়েছিল তারা মেয়েদের ফুটবল দল গঠন করবে। সেনাবাহিনীর মহিলা ফুটবল দলের কোচের দায়িত্ব পালনে ছোটন দুই মাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ছোটন জাতীয় মহিলা ফুটবল দলের হেড কোচের দায়িত্ব পালন করে আসছিলেন।

তার পদত্যাগপত্র গত মঙ্গলবার গৃহিত হয়েছে। এ ছাড়া ছোটন জাতীয় দলে ফিরতে চাইলেও তাকে দায়িত্ব দিতে পারত না বাফুফে। কারণ প্রো-লাইসেন্স ছাড়া জাতীয় মহিলা ফুটবল দলের প্রধান কোচ হয়ে মাঠে ডাগআউটে দাঁড়ানোর নিময় নেই। টানা ১৭ বছর মেয়েদের ফুটবল নিয়ে কাজ করেছেন এই কোচ।