সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সৌদি আরবের পেশাদার লিগে ফিরমিনো

অনলাইন ডেস্ক :

সৌদি আরবের পেশাদার লিগে হাই-প্রোফাইল খেলোয়াড় হিসেবে এবার নাম লেখালেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো। লিভারপুলের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়া এই তারকা ফরোয়ার্ড আল-আহলির সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন। ৩১ বছর বয়সী ফিরমিনো আট মৌসুম অ্যানফিল্ডে কাটিয়েছেন অলরেডদের জার্সি গায়ে। এ সময়ের মধ্যে ৩৬২ ম্যাচে করেছেন ১১১ গোল। রেডদের হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব ওয়ার্ল্ড কাপের শিরোপা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও পোস্টে আল-আহলির পক্ষ থেকে তার আগমনের বিষয়টি প্রকাশ করা হয়েছে। সপ্তাহখানেকেরও কম সময় আগে সেনেগালিজ গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডিকে চেলসি থেকে দলে ভিড়িয়েছে আল-আহলি।ইউরোপীয়ান লিগ থেকে একে পর এক তারকাদের ভিড়িয়ে প্রতিদিনই আলোচনার জন্ম দিচ্ছে সৌদি পেশাদার লিগ।

গত মঙ্গলবার লিভারপুলের সাবেক অধিনায়ক স্টিভেন জেরার্ড কোচ হিসেবে আল-ইত্তিফাকে যোগ দিয়েছেন। জানুয়ারিতে ক্রিস্টিয়ানো রোনালদো আল-নাসরে আসার পর একে একে এই লিগের শীর্ষ ক্লাবগুলো করিম বেনজেমা, এনগোলো কান্তে, কালিডু কুলিবালিদের মত খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে।