সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বরখাস্ত হলেন পিএসজি কোচ গালতিয়ে

অনলাইন ডেস্ক :

পিএসজির ডাগআউটে ক্রিস্তোফার গালতিয়ের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার খবর আসছিল বেশ কিছুদিন ধরেই। শেষ পর্যন্ত চাকরি হারালেন এই ফরাসি কোচ। প্যারিসের ক্লাবটির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো তাকে। ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে বুধবার গালতিয়ের সঙ্গে চুক্তি বাতিলের কথা জানায় পিএসজি। চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকতেই দুই পক্ষের পথ আলাদা হয়ে গেল। ২০২২-২৩ মৌসুম শুরুর আগে পিএসজির সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হন গালতিয়ে। তার হাত ধরে ক্লাবটি গত মৌসুমে রেকর্ড ১১তম লিগ ওয়ান শিরোপা জেতে। তবে চ্যাম্পিয়ন্স লিগে দলটির পথচলা থেমে যায় শেষ ষোলোতেই। এই ধাপে বায়ার্ন মিউনিখের কাছে দুই লেগেই হারে তারা। মৌসুমের শুরুটা অবশ্য আশা জাগানিয়া ছিল পিএসজির জন্য। প্রথম ভাগে সব প্রতিযোগিতায় অপরাজেয় ছিল তারা। তবে কাতার বিশ্বকাপ বিরতির পর ক্রমেই ছন্দ হারায় পিএসজি।

চলতি বছরের শুরু থেকে মৌসুমের শেষ পর্যন্ত হেরে যায় ১০ ম্যাচে। গত ফেব্রুয়ারিতে টানা তিন ম্যাচ হেরে সমর্থকদের তীব্র রোষের মুখে পড়েন গালতিয়ে। গত মাসের শেষের দিকে পুলিশ হেফাজতে নেওয়া হয় গালতিয়েকে। নিসের কোচ থাকাকালীন সময়ে বৈষম্যের অভিযোগ রয়েছে ৫৬ বছর বয়সী কোচ ও তার দত্তক ছেলে জন ভালোভিচ-গালতিয়ের বিরুদ্ধে। গণমাধ্যমের খবর, গালতিয়ের উত্তরসূরি হওয়ার দৌড়ে এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে আছেন সাবেক বার্সেলোনা ও স্পেন কোচ লুইস এনরিকে।