সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

দুই বছরের চুক্তিতে রংপুরে সাকিব

অনলাইন ডেস্ক :

কয়দিন আগেই জানা গিয়েছে আগামী বছরের জানুয়ারিতে জাতীয় নির্বাচনের পরপরই অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। আর আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে আসন্ন আসরের প্লেয়ার্স ড্রাফট। তার আগে ফরচুন বরিশাল ছেড়ে দুই বছরের চুক্তিতে রংপুর রাইডার্সে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর তার দল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। সবশেষ অনুষ্ঠিত হওয়া বিপিএল শেষ হওয়ার পরই গুঞ্জন উঠেছিল ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজিতে আর থাকছেন না সাকিব আল হাসান।

কেননা সাকিব আর বরিশালের মালিকপক্ষের মধ্যে সম্পর্ক বেশি একটা সুবিধের যাচ্ছিল না। আর এটাই মূলত সাকিবের দল ছাড়ার মূল কারণ। সাকিবের রংপুরে যুক্ত হওয়ার বিষয়ে মল্লিক বলেন, ‘সাকিব বিপিএলে বসুন্ধরার সঙ্গে চুক্তি করেছে। পারস্পরিকভাবে সবকিছুই সম্পন্ন হয়েছে।’ সাকিব ইতিমধ্যেই রংপুরে যোগ দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দিয়েছেন। আর চুক্তি পাকাপাকি করার জন্য অনুমতি চেয়েছেন বিসিবির কাছে।