সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

নিজস্ব প্রতিবেদক:

এমআরটি পাস বা র‌্যাপিড পাস ব্যবহারকারী যাত্রীদের সুবিধার্থে আগামী ৮ জুলাই থেকে মেট্রোরেল চলাচলের সময় রাতে আধাঘণ্টা বাড়ানো হচ্ছে। গত মঙ্গলবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ওয়েবসাইটে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন এই সময়সূচি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শনিবার থেকে রাত সোয়া ৮টা ও সাড়ে ৮টায় দুটি ট্রেন আগারগাঁও স্টেশন থেকে যাত্রা শুরু করে প্রতিটি স্টেশনে থেমে উত্তরার উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলাচল করবে। এই দুটি মেট্রো ট্রেনে শুধু এমআরটি পাস বা র‌্যাপিড পাস ব্যবহার করে যাতায়াত করা যাবে।

সিঙ্গেল জার্নি টিকিট ব্যবহার করে যাতায়াত করা যাবে না। রাত ৮টার পরেও যেহেতু ৩০ মিনিট মেট্রোরেল চলাচল করে। সেই জন্য নতুন করে টিকিট কাটা যাবে না তবে এমআরটি পাস যাদের আছে তারা এই সুবিধা নিতে পারবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ কর্মকর্তা নাজমুল হোসেন বলেন, রাত ৮টায় টিকিট কাটা বন্ধ। তবে যারা টিকিট কেটেছে তাদের গন্তব্যে পৌঁছে দিতে দুটি ট্রিপ চালু করতে হয়। সুতরাং দুটি ট্রিপ যেহেতু চলে সুতরাং যাদের আগে থেকে টিকিটের ব্যবস্থা আছে বা এমআরটি পাস আছে তারা এই সুবিধা নিতে পারবে। তবে সিঙ্গেল টিকিটধারীরা এই সুবিধা পাবে না।