সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট

ফাইল ছবি

জেলা প্রতিনিধি:

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানযট সৃষ্টি হয় বুধবার (৫ জুলাই) ভোরে। দীর্ঘ সাত ঘণ্টা পর বুধবার (৫ জুলাই) দুপুর ১২টার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এর আগে ভোর ৫টা থেকে অতিরিক্ত যানবাহনের চাপ ও চালকদের বেপরোয়া গাড়ি চলাচলের কারণে বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন গন্তব্যে যাওয়া মানুষ। পুলিশ জানায়, এলেঙ্গা থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত চার লেন। আবার এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব পর্যন্ত দুই লেন। চার লেনের যানবাহন যখন দুই লেনে প্রবেশ করে তখন মহাসড়কের ওই অংশে ধীরগতি শুরু হয়।

অন্যদিকে গত মঙ্গলবার মধ্যরাত থেকে এ মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। এর প্রভাবে  বুধবার(৫ জুলাই)  ভোর থেকে থেমে থেমে যানজট ছিল। এ বিষয়ে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ভোর থেকে যানবাহনের চাপ বেড়েছে মহাসড়কে। এ ছাড়া ভূঞাপুর লিংক রোডে একটা দুর্ঘটনার কারণে বেশকিছু সময় যানজটের সৃষ্টি হয়েছিল। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক।