সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বেনফিকায় যোগ দিলেন দি মারিয়া

অনলাইন ডেস্ক :

গত মাসে ফ্রি এজেন্ট হিসেবে জুভেন্টাস ছেড়েছেন অ্যাঙ্গেল দি মারিয়া। তার পর থেকে আর্জেন্টাইন তারকাকে নিয়ে ছিল নানামুখী গুঞ্জন। শোনা যাচ্ছিল সৌদি আরবের কোনো ক্লাবেও যেতে পারেন তিনি। কিন্তু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা দ্বিতীয় মেয়াদে বেনফিকায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পর্তুগিজ ক্লাবটি তার যোগ দেওয়ার খবর নিশ্চিত করেছে। জুভেন্টাসে এক বছরের চুক্তিতে যোগ দিলেও ইটালিয়ান ক্লাবটিতে শিরোপা জিততে পারেননি। বরং হতাশা নিয়ে ক্লাব ছেড়েছেন। বেনফিকা বিবৃতিতে বলেছে, ‘দি মারিয়া বেনফিকার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।’

তবে বিস্তারিত কিছুই জানায়নি তারা। লিসবনের ক্লাবটিতে আগের মেয়াদে ২০০৭-১০ মৌসুম কাটিয়েছেন দি মারিয়া। তার পর রিয়াল মাদ্রিদে ৫ মৌসুম, ম্যানচেস্টার ইউনাইটেডে এক মৌসুম এবং পিএসজিতে ৫ মৌসুম কাটিয়েছেন।