সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কক্সবাজারে সংরক্ষিত বনে হাতির মৃত্যু

কক্সবাজারের রামুর সংরক্ষিত বনাঞ্চলে অসুস্থ একটি হাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বনে হাতিটি পড়ে থাকার খবরে ঘটনাস্থলে গিয়ে চিকিৎসা প্রদান করা শুরু করলেও বিকাল ৪ টার দিকে মারা যায় হাতিটি।

হাতির বয়স অনুমানিক ৭০ বছর এবং বার্ধক্যজনিত কারণে হাতিটির মৃত্যু হয়েছে বলে ধারণা করছে ভেটেরিনারি চিকিৎসকরা।

রামু রাজাকুল রেঞ্জ কর্মকর্তা নাজমুল হোসেন জানিয়েছেন, রামু উপজেলার রাজারকুলের দারিয়ারদীঘি এলাকার সংরক্ষিত বনাঞ্চলে একটি হাতি অসুস্থ হয়ে পড়ে আছে এমন খবর পাওয়া যায়।

খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তা-কর্মী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা পশু চিকিৎসক ও ডুলহাজারাস্থ বঙ্গবন্ধু সাফারি পার্কে ভেটেরিনারি চিকিৎসক ঘটনাস্থলে যান। এরপর চিকিৎসা প্রদানও শুরু হয়। হাতিটি বারবার উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। বিকাল ৪টার দিকে হাতিটির মৃত্যু হয়।

কক্সবাজার দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা সারওয়ার আলম ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, হাতিটির ময়নাতদন্ত শেষে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

—-ইউএনবি