সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চট্টগ্রামে অটোরিকশা-পিকআপের সংঘর্ষে ২ ভাই নিহত

চট্টগ্রামের রাউজানে অটোরিকশার সঙ্গে একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) বিকাল ৩টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের তাপবিদ্যুৎ কেন্দ্রের পশ্চিমে পিকআপ ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত কাজী নাদের হোসেনের তৃতীয় ছেলে কাজী মমতাজ (৬৫) ও চতুর্থ ছেলে কাজী আক্কাস (৬০)। তারা দু’জনেই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন।

চুয়েট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করে বলেন, অটোরিকশা ও দ্রুতগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানায়, নিহত দুই ভাই চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন। কিন্তু কমিউনিটি সেন্টারের অদূরে দুর্ঘটনার শিকার হন তারা। এতে ঘটনাস্থলেই কাজী আক্কাসের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় মমতাজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

—-ইউএনবি