সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

ওয়ানডের বাংলাদেশ দলে রনি

অনলাইন ডেস্ক :

টি-টোয়েন্টি সিরিজের জন্য অনুশীলন করতে বৃহস্পতিবার চট্টগ্রামে এসেছেন রনি তালুকদার। পর দিন তিনি পেয়ে গেছেন ওয়ানডে দলে ফেরার সুখবর। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচের দলে যোগ করা হয়েছে রনিকে। সংবাদ বিবৃতিতে দ্বিতীয় ওয়ানডের আগের দিন এই খবর জানিয়েছে বিসিবি। তামিম ইকবালের আচমকা অবসরের পর দলে তৃতীয় ওপেনারের শূন্যতা দেখা দেয়। তবে তামিমের জায়গায়ই রনিকে নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে কিছু পরিষ্কার করে জানায়নি বিসিবি। টি-টোয়েন্টি দলে থাকা শামীম পাটোয়ারি, নাসুম হোসেন, রিশাদ হোসেনের সঙ্গে আগের দিনই চট্টগ্রামে চলে আসেন রনি। শুক্রবার ওয়ানডে দলের ক্রিকেটারদের সঙ্গে অনুশীলনও করেন তিনি।

তবে তখনও পর্যন্ত রনিকে দলে নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সকালে অনুশীলন শেষ করে ক্রিকেটাররা টিম হোটেলে ফিরে যাওয়ার পর দুপুরে দেওয়া হয় বিসিবির বিবৃতি। গত মে মাসে ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ওয়ানডে অভিষেক হয় রনির। প্রথম ম্যাচে ১৪ বলে স্রেফ ৪ রান করে আউট হন ৩২ বছর বয়সী ওপেনার। এরপর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়ে যান টি-টোয়েন্টিতে সম্ভাবনার ছাপ রাখা ওপেনার। তবে তামিমের অবসরের জের ধরে এক ম্যাচ পরই আবার তার সামনে খুলে গেল ওয়ানডের দুয়ার।