সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

এশিয়ান অ্যাথলেটিকসে ইমরানুর

অনলাইন ডেস্ক :

আগামী ১২ থেকে ১৬ জুলাই থাইল্যান্ডে হতে যাচ্ছে এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের পাঁচ জন অ্যাথলেটও সেখানে অংশ নিচ্ছেন। সোমবার সবাই ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। এর মধ্যে দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান যুক্তরাজ্য থেকে রওনা দিয়েছেন। ইমরানুর মূলত ১০০ মিটার স্প্রিন্টে অংশ নেবেন। এ ছাড়া ৪ গুণিতক ১০০ মিটার রিলেতে দৌড়ানোর কথা রয়েছে।

এই ইভেন্টে থাকছেন সাবেক দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল, রাকিবুল হাসান ও জহির রায়হান। এছাড়া রাকিবুল ও ইসমাইল ২০০ মিটার দৌড়ে অংশ নেবেন। ইসমাইল আরও অংশ নেবেন লং জাম্পে। মেয়েদের মধ্যে শুধু রিতু আক্তার হাই জাম্পে লড়বেন।