সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কাল বাংলাদেশে আসছে নেপাল

অনলাইন ডেস্ক :

গত বছর সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর আর কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশের নারী ফুটবল দল। আন্তর্জাতিক ম্যাচ না খেলার হতাশায় কেউ কেউ অবসরে চলে গেছেন। তবে আশার কথা হলো অনেক দিন পর আন্তর্জাতিক ম্যাচের স্বাদ পেতে যাচ্ছেন সাবিনা-সানজিদারা। দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে আগামীকাল মঙ্গলবার দুপুরে ঢাকায় আসছে নেপাল। আগামী ১৩ ও ১৬ জুলাই ঢাকার বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে হবে ম্যাচ দুটি। সাফ চ্যাম্পিয়নশিপে এই নেপালকে ফাইনালে হারিয়ে ট্রফি জিতেছিল বাংলাদেশ। এমনিতে অতিথিরা র‌্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে, আছে ১০১-এ।

আর বাংলাদেশের অবস্থান ১৪০। লাল সবুজ দলের নিয়মিত কোচ গোলাম রব্বানী ছোটন নেই। আগেই পদত্যাগ করেছেন। তার জায়গায় সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু দায়িত্ব পালন করবেন। এ ছাড়া টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি তো আছেনই।