সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

অনুশীলনে ফিরলেন নেইমার

অনলাইন ডেস্ক :

ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তার মধ্যে প্রাক মৌসুমের অনুশীলন করতে পিএসজিতে রিপোর্ট করলেন নেইমার। তাকে প্যারিস ক্লাব বিক্রি করে দেবে এমন গুঞ্জন চলছে কয়েক মাস ধরে। গত ফেব্রুয়ারিতে গোড়ালির ইনজুরি নিয়ে মাঠের বাইরে ব্রাজিলিয়ান তারকা। অস্ত্রোপচারও করা হয়েছে তার। পিএসজির প্রাক মৌসুমের অনুশীলন শুরু হয়েছে। প্রস্তুতির এই ধাপে অন্য খেলোয়াড়দের সঙ্গে ছিলেন নেইমারও।

পিএসজির প্রকাশিত এক ভিডিওতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে অনুশীলন মাঠে দেখা গেছে। আগামী ২৫ জুলাই আল নাসরের বিপক্ষে প্রীতি ম্যাচে দেখা যেতে পারে নেইমারকে। গত মৌসুমে লিগ ওয়ানে ১৩ গোল করেন তিনি। এখন দেখার পালা তিনি পিএসজি ছেড়ে চলে যান কি না। এখনও তার চুক্তির দুই বছর বাকি আছে। তার প্রতি ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির আগ্রহের কথা শোনা গেছে।