সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

বাংলাদেশ-আফগানিস্তানের টি-টোয়েন্টি ম্যাচ দেখা যাবে ২০০ টাকায়

অনলাইন ডেস্ক :

ওয়ানডে সিরিজ শেষ। এবার টি-টোয়েন্টির মিশনে বাংলাদেশ-আফগানিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চট্টগ্রামে হলেও দুটো টি-টোয়েন্টির ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। কুড়ি ওভারের সিরিজ সামনে রেখে বুধবার টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী শুক্রবার হবে প্রথম ম্যাচ। একদিনের বিরতি দিয়ে রোববার সিরিজের শেষ টি-টোয়েন্টি। বুধবার থেকে টিকিট বিক্রি শুরু করছে বিসিবি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, লাক্কাতুরা কাউন্টারের মেইন গেট ও রিকাবিবাজারের সিলেট জেলা স্টেডিয়ামের মেইন গেটের কাউন্টারে পাওয়া যাবে টিকিট। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এসব কাউন্টারে টিকিট বিক্রি হবে।। এ ছাড়া ম্যাচের দিনও টিকিট সংগ্রহ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। এই সিরিজে টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা।

এই পরিমাণ টাকা খরচ করলে দর্শকেরা ম্যাচ উপভোগ করতে পারবেন ওয়েস্টার্ন স্ট্যান্ড ও গ্রিন হিল এরিয়া থেকে। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা। ক্লাব হাউজ থেকে খেলা দেখতে খরচ করতে হবে ৫০০ টাকা। সর্বোচ্চ দেড় হাজার টাকা ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের। অনলাইনেও টিকিট বিক্রি করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার দুপুর দুইটা থেকে বৃহস্পতিবার ২টা পর্যন্ত এই টিকিট বিক্রি হবে। জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর দিয়ে করতে হবে রেজিস্ট্রেশন। একটি রেজিস্টার্ড অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ দুটি টিকিট কাটা যাবে। টিকিট কিনতে লগ ইন করতে হবে বিসিবির অফিসিয়াল পেইজে এই ঠিকানায় (https://ticket.tigercricket.com.bd/registration)|।

টিকিট ক্রয় নিশ্চিত হলে মোবাইল নাম্বারে একটি কোড আসবে, সেটা দিয়ে সংগ্রহ করতে হবে টিকিট। টিকিট কেনার পর জাতীয় পরিচয়পত্র নিয়ে উল্লিখিত কাউন্টার থেকে সশরীরে টিকিট সংগ্রহ করতে হবে। সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টিকিট সংগ্রহ করা যাবে। চট্টগ্রামের শেষ ওয়ানডে জিতে ৫০ ওভারের সিরিজ বাংলাদেশ শেষ করেছে ২-১ ব্যবধানে হোয়াইটওয়াশ এড়িয়ে।