সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সিলেটে বাংলাদেশ ক্রিকেট দল

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানের বিপক্ষে হতাশাজনক ওয়ানডে সিরিজ শেষ করেছে বাংলাদেশ। প্রথমবারের মতো আফগানদের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে টাইগাররা। তবে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে দাপুটে জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে বাংলাদেশ। ওয়ানডের পর এবার আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে সাকিব-লিটনরা। আগামী ১৪ ও ১৬ জুলাই সিলেটে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইতোমধ্যে সিলেটে পৌঁছে গেছে বাংলাদেশ দল। বুধবার দুপুর নাগাদ পৌঁছায় দলের সকল খেলোয়াড় এবং কোচিং স্টাফ। বাংলাদেশের পাশাপাশি আফগানিস্তান দলও এখন অবস্থান করছে সিলেটে। টি-টোয়েন্টিতে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে রয়েছে আফগানিস্তান। দুই দলের ৯ বারের দেখায় আফগানদের জয় ৬টিতে এবং বাংলাদেশের ৩টিতে। সবগুলোতেই সহজ জয় পেয়েছে আফগানিস্তান।

অন্যদিকে জয় পেতে ঘাম ঝড়াতে হয়েছে বাংলাদেশকে। বাংলাদেশের বিপক্ষে শেষ দুই ম্যাচে সহজভাবেই যথাক্রমে ৮ এবং ৭ উইকেটে জিতেছে আফগানিস্তান। কিন্তু শেষ পাঁচ লড়াইয়ের মধ্যে দু’টি জয় পায় বাংলাদেশ। অর্থাৎ, আফগানদের বিপক্ষে মোট তিনটি জয়ের মধ্যে দু’টিই সাম্প্রতিক সময়ে পেয়েছে টাইগাররা। সাকিব আল হাসানের নেতৃত্বে এই ফরম্যাটে বাংলাদেশ ধীরে ধীরে উন্নতি করছে। ২-১ ব্যবধানে হারা ওয়ানডে সিরিজে দলকে শেষ দুই ম্যাচে নেতৃত্ব দেন লিটন দাস। শেষ ওয়ানডের জয় আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মত টি-টোয়েন্টি সিরিজ জিততে আত্মবিশ্বাস যোগাবে বলেই আশা করছেন লিটন। ২০২২ সালে সর্বশেষ বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছিলো।