সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ডিএনসিসির মশকবিরোধী অভিযান: ২৩ প্রতিষ্ঠানকে ৩.৬৬ লাখ টাকা জরিমানা

ফাইল ছবি

এডিস মশার লার্ভা পাওয়ায় ২৩ প্রতিষ্ঠানকে তিন লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।

এ ছাড়া এডিস মশার প্রজননস্থল ধ্বংসে করপোরেশনের আওতাধীন ৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ সরকারি অফিস, সচিবালয়, মসজিদ, কমিউনিটি সেন্টার, কবরস্থান, বাজার প্রভৃতি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার রাজধানীর কলাবাগান, লেক সার্কাস, মতিঝিল, ফকিরাপুল, লালবাগ, ইমামগঞ্জ, চম্পাতলী, ওয়ারী, খিলগাঁও, মান্দা ও ডেমরা এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে মোট ২৯৯টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয় এবং ২৩টি বাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ৩ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়।

—-ইউএনবি