সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শুরু

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ (শাহজাদপুর):

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সন্মান) শ্রেণির সংগীত বিভাগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০.০০টা থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের সংগীত বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগে ভর্তির উদ্দেশ্যে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের আসেন।

একইসাথে বিপুল সংখ্যক সংগীতে পারদর্শী শিক্ষার্থীদের পদচারণায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত হয়ে উঠ। বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো: শাহ আজম বলেন, শিক্ষা ও সংস্কৃতির যোগসাধনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে আমরা একটি সৃজনশীল ও বাঙালি সংস্কৃতি মন্ডিত শিক্ষা ও গবেষণায় বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুদলতে বদ্ধ পরিকর।

উল্লেখ্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় মোট ২৯টি আসনের বিপরীতে ২৭০ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। দুইদিনব্যাপী এই পরীক্ষা ১৪ জুলাই সকাল ১০টায় শুরু হয়ে ১৫ জুলাই বিকাল ৫.০০টা পর্যন্ত চলবে।