সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

এশিয়ান অ্যাথলেটিকসে ইমরানুর ১১তম

অনলাইন ডেস্ক :

থাইল্যান্ডে এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে শুরুটা আশা জাগানিয়া ছিল বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমানের। কিন্তু সেমিফাইনালে হিটের শেষটা করেছেন হতাশায়। তাতে ১০০ মিটার স্প্রিন্টে ফাইনালে উঠতে পারেননি তিনি। শুক্রবার সেমিফাইনালে ইমরানুর রহমান তৃতীয় হিটে অংশ নিয়ে ১০ দশমিক ৪০ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেছেন। এই টাইমিং নিয়ে সেমিফাইনালে সবার মধ্যে ১১তম হয়েছেন তিনি। গত বৃহস্পতিবারের চেয়ে ইমরানুর ০ দশমিক ১৫ সেকেন্ড বেশি সময় নিয়েছেন। তিন নম্বর লেন থেকে ইমরান দারুণ শুরু করেছিলেন।

প্রায় ৬০ মিটারের বেশি সময় যুগ্মভাবে প্রথম স্থানে ছিলেন। তবে শেষের দিকে এসে খেই হারিয়ে ফেলেন তিনি। দৌড়ের গতি কমে যাওয়ায় হিটে আট জনের মধ্যে হয়েছেন পঞ্চম। সেমিফাইনালের হিটে ১০ দশমিক ২৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন জাপানের রিওশিরো সাকাই।