সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

অবশেষে টেস্টে শাহীন আফ্রিদির শততম উইকেট

অনলাইন ডেস্ক :

গত বছর গল টেস্টে ইনজুরি আক্রান্ত হয়ে ছিটকে গিয়েছিলেন। তাতে শততম টেস্ট উইকেটের জন্য শাহীন আফ্রিদিকে অপেক্ষায় থাকতে হয়েছে এক বছর। আজ সেই গল টেস্টেই লঙ্কানদের বিপক্ষে শততম টেস্ট উইকেটের মাইলফলক ছুঁয়েছেন পাকিস্তানি পেসার। রোববার গলে শুরু হয়েছে পাকিস্তান-শ্রীলঙ্কার প্রথম টেস্ট। গত বছর গলের প্রথম টেস্টে ইনজুরি পেয়ে লাল বলের ক্রিকেটে প্রায় এক বছর দর্শক হয়েছিলেন শাহীন। নতুন করে সেই লঙ্কায় প্রত্যাবর্তন টেস্টে মাইলফলকের অপেক্ষার অবসান হয়েছে তার। পাকিস্তানের হয়ে ১৯তম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। দ্বিতীয় ওভারে সাজঘরে পাঠিয়েছেন লঙ্কান ওপেনার নিশান মাদুশকাকে।

শাহীন গত বছর এই শ্রীলঙ্কায় গল টেস্টে বাউন্ডারি লাইনে বাজে ভাবে পড়ে চোট আক্রান্ত হন। যে ধরণের ইনজুরি ছিল তাতে ধারাবাহিক ও ধীরে ধীরে উন্নতি করতে হতো। ফলে এই সময়ে প্রথম শ্রেণির কোনো ম্যাচই খেলেননি তিনি। তবে সংক্ষিপ্ততম ফরম্যাটে ফেরেন ঠিকই। গত বছরের ওই চোটের পর অস্ট্রেলিয়ায় গত অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছেন। কিন্তু ফাইনালে নতুন করে চোট পান হাঁটুতে। সর্বশেষ এই বছরের শুরুতে মাঠে ফেরেন পাকিস্তান সুপার লিগ দিয়ে। তার পর নিউ জিল্যান্ডের বিপক্ষে এপ্রিলে খেলেছেন সীমিত ওভারের সিরিজ।