সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ভোলায় বাস খাদে পড়ে নিহত ১, আহত ২০

ভোলার চরফ্যাশনে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেছে। এতে এক পথচারীর নিহত এবং বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।

সোমবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কের কাশেমগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কালু খাঁ চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত আবুল হোসেনের ছেলে।

এ ঘটনায় আহতদের মধ্যে ১১ জন চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে আবির এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস চরফ্যাশনের দক্ষিণ আইচা থেকে চরফ্যাশনের উদ্দেশে ছেড়ে আসে।

বাসটি কাশেমগঞ্জ এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি খাদে পড়ে যায়। এসময় সড়কের পাশে থাকা কালু খাঁ নামের এক পথচারী বাসচাপায় নিহত হন। এ সময় বাসে থাকা অন্তত ২০ যাত্রী আহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

চরফ্যাশন থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

—-ইউএনবি