সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বগুড়ায় বাসচাপায় ২ জন নিহত

বগুড়া সদরে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বাঘোপাড়া বন্দরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া সদর উপজেলার দক্ষিণ বাঘোপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে অটোচালক বাপ্পি মিয়া (৩৫) এবং আশোকোলা গ্রামের বেলাল হোসেনের ছেলে আরিফ রহমান (২৮)।

অটোরিকশার আরেক যাত্রী আশোকালা গ্রামের টুটুল (৪০) আহত হয়ে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বগুড়া সদর থানার পরিদর্শক (অপারেশন) ফইম উদ্দিন জানান, দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা সিএনজিচালিত অটোরিকশার বাকি যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে বৈদ্যুতিক তার জড়িয়ে ওই বাসে আগুনের সূত্রপাত হয়।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবুল হালিম জানান, ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সূত্রপাত হওয়ার আগেই যাত্রীরা নেমে যাওয়ায় কোনো হতাহত হয়নি।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে বাসটি জব্দ করা হয়েছে।

—ইউএনবি