সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

একই দিনে তাসকিন-মুশফিকের হার

অনলাইন ডেস্ক :

জিম-আফ্রো টি-টেন টুর্নামেন্টে একই দিনে হারের স্বাদ পেলেন বাংলাদেশের দুই তারকা মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। নিজ নিজে খেলায় হেরেছে মুশফিকের জোবার্গ বাফেলোস ও তাসকিনের বুলাওয়ে ব্রেভস। শনিবার রাতে ডারবান কালান্দার্সের কাছে ৭ উইকেটে হেরেছে মুশফিকরা। হারারেতে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে জোবার্গ। ম্যাচে ১২ বলে ১৯ রানের ইনিংস খেলেন মুশি। দলে স্মিথ, মোহাম্মদ হাফিজ, ইউসুফ পাঠানের মতো বিধ্বংসী ব্যাটার থাকা সত্ত্বেও বড় স্কোর গড়তে ব্যর্থ হয়েছে দলটি। ইংলিশ ব্যাটার টম ব্যান্টন ৩১ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংসে ভর করে ১০ ওভারে ৯৮ রান তুলতে পারে জোবার্গ। জবাবে হজরতউল্লাহ জাজাইয়ের ২৩ বলে ৪১ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে জয় পায় ডারবান। একই মাঠে তাসকিনের বুলাওয়ে হেরেছে ৮ উইকেটে। টস জিতে ব্যাটিংয়ে নামে তাসকিনরা।

তবে দলটির ব্যাটাররা সুবিধা করতে পারেননি। বেন ম্যাকডারমট (২৭) ও কব হার্ফ (১৮) ও অধিনায়ক সিকান্দার রাজা (১৭) ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। নির্ধারিত ১০ ওভারে ৮৬ রানের সংগ্রহ পায় বুলাওয়ে। এরপর বল হাতে প্রথম ওভারেই আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে ফেরান তাসকিন। কিন্তু শেষ পর্যন্ত কেপটাউনকে থামানো যায়নি। আগের দুই ম্যাচে ৪ উইকেট তুলে নেওয়া তাসকিন এই ম্যাচে বল হাতে ১৮ রান খরচে ১ উইকেট নিয়েছেন।