সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

এমবাপ্পেকে আল-হিলালের ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব

অনলাইন ডেস্ক :

দলবদলের আলোচনায় ফের হট টপিক কিলিয়ান এমবাপ্পে। পিএসজির সঙ্গে নতুন কোনো চুক্তি করতে রাজি নন এই ফরাসি ফরোয়ার্ড। তাই সে অনুযায়ী আগামী মৌসুম শেষ হলেই ফ্রি এজেন্ট হয়ে পিএসজি ছাড়বেন তিনি। কিন্তু পিএসজি তাকে বিনা মূল্যে ছেড়ে দিতে নারাজ। পিএসজির ভাষ্য পরিষ্কার, হয় নতুন চুক্তি করো, নয়তো চলতি দলবদলেই ক্লাব ছাড়ো। পিএসজি এমবাপ্পেকে বিক্রির তালিকায় তুলে দিয়েছে। যত দ্রুত সম্ভব তাকে বিক্রি করতে চায় ক্লাবটি। এমবাপ্পেকে পেতে ঝাঁপিয়েছে সৌদি আরবের ক্লাব আল-হিলাল। দলবদল বিষয়ে নির্ভরযোগ্য সাংবাদিক ফ্রাব্রিজিও রোমানো জানিয়েছেন, ৩০০ মিলিয়ন ইউরোতে এমবাপ্পেকে চায় আল-হিলাল। এটি সম্পন্ন হলে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে রেকর্ডবুকে নাম লেখাবেন এই ফরোয়ার্ড। যদিও রোমানো জানিয়েছে, এখনো দুই পক্ষের মধ্যে কোনো যোগাযোগ হয়নি।

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ খেলতে জাপান সফরে যাচ্ছে পিএসজি। সেই দল থেকে এমবাপ্পেকে বাদ দেওয়া হয়েছে। নতুন মৌসুমের জন্য নিজেদের প্রস্তুত রাখার জন্য জাপান সফরে যাচ্ছে পিএসজি। কিন্তু নিজেদের বড় তারকা এমবাপ্পেকে ছাড়াই সেখানে যাচ্ছে ক্লাবটি। চলতি মাসের শুরুতে পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি বলেছিলেন, ‘আমার অবস্থান একদম পরিষ্কার। একই জিনিস বারবার বলতে চাই না। আমরা চাই সে (এমবাপ্পে) থাকুক। যদি সে থাকতে চায়, তাহলে তাকে নতুন চুক্তি করতে হবে। বিশ্বের সেরা খেলোয়াড়কে আমরা বিনা মূল্যে হারাতে পারি না। এটা অসম্ভব। সে বলেছিল, কখনোই ফ্রিতে চলে যাবে না। সে তার ভাবনা বদলে ফেলেছে। এতে আমার কোনো দোষ নেই।’