সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শ্রীলঙ্কা থেকে ডাক পেলেন তাসকিন

অনলাইন ডেস্ক :

জাতীয় থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, সব জায়গাতেই যেন উড়ন্ত ফর্মে রয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। এই মুহুর্তে ঢাকা এক্সপ্রেস খেলছেন জিম্বাবুয়ের লিগ জিম আফ্রো টি-টেন লিগে। সেখানেও শুরুটা দুর্দান্ত করেছেন এই টাইগার পেসার। এরই মধ্যে উড়ন্ত ফর্মে থাকা তাসকিন ডাক পেয়েছেন আরেক ফ্র্যাঞ্চাইজি লিগে। শ্রীলঙ্কার ঘরোয়া লিগ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাম্বুলা অরার হয়ে খেলার জন্য প্রস্তাব দেওয়া হয়েচে তাসকিনকে। সোমবার তাসকিন নিজেই নিশ্চিত করেছেন ব্যাপারটি। ডাক পেলেও তাসকিন শ্রীলঙ্কাতে খেলতে যাবেন কিনা সেটি এখনও নিশ্চিত নয়।

আগামী ৩০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত চলবে এলপিএলের আসরে। সেসময় জাতীয় দলের খেলা না থাকলেও এশিয়া কাপ আর বিশ্বকাপ উপলক্ষে টাইগারদের বিশেষ ক্যাম্প চলবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। সেই ইয়াম্প থেকে তাসকিনকে ছাড়া হবে কিনা সেই সিদ্ধান্ত এখন বিসিবির হাতে। এদিকে, জিম আফ্রো টি-টেন লিগে খেলতে গিয়ে দুর্দান্ত শুরু করেছেন তাসকিন। এখন পর্যন্ত তিন ম্যাচে আগুনে বোলিংয়ে ৫ উইকেট নিয়েছেন ঢাকা এক্সপ্রেস। টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকাতেও দুই নম্বরেই রয়েছে তাসকিনের নাম।