সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

এবার লঙ্কান লিগে হৃদয়

অনলাইন ডেস্ক :

জাতীয় দলে এখনো নবীণ ব্যাটার তাওহিদ হৃদয়। তবে এরইমধ্যে নিজের জাত চিনিয়েছেন এই ব্যাটার। লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাক পেয়েছেন হৃদয়। গতবারের চ্যাম্পিয়ন দল জাফনা কিংসের হয়ে কয়েকটি ম্যাচ খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশ দলের ব্যাটসম্যান। ইতোমধ্যেই এই লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন হৃদয়।

এলপিএলে খেলার ব্যাপারে হৃদয় গণমাধ্যমকে বলেন, ‘তিন-চারটি ম্যাচ খেলার জন্য যেতে পারি। আমি বোর্ডকে সেভাবেই জানিয়েছি।’ এবারের এলপিএল আগামী ৩০ জুলাই শুরু হয়ে চলবে ২০ আগস্ট পর্যন্ত। এ সময় বাংলাদেশ দলের কোনো খেলা নেই। তবে জাতীয় দলের বিশেষ ক্যাম্প চলবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে।