সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

এবার পদক পাচ্ছেন নারী সাফ চ্যাম্পিয়নরা

অনলাইন ডেস্ক :

গত বছর সেপ্টেম্বরে নেপালে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ী বাংলাদেশ দলকে পদক দিতে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। বেগম ফজিলাতুন্নেসা মুজিব পদক পেতে যাচ্ছেন সাবিনা-সানজিদারা। মন্ত্রণালয় থেকে ঘোষণা দিয়ে সোমবার একটি চিঠিও বাফুফেতে পাঠানো হয়েছ। সেই চিঠি পেয়ে বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার সংবাদমাধ্যমকে বিয়ষটি জানিয়েছেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতি বছর নারীদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এই ফজিলাতুন্নেসা মুজিব পদক দিয়ে সম্মানিত করে।

এবার সাবিনা, সানজিদা, কৃষ্ণা, রূপনা, শামসুননাহাররা পুরস্কারে ভূষিত হতে যাচ্ছেন। আগামী ৮ আগস্ট ঢাকায় ওসমানী মিলনায়তনে এই পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে বাফুফে। এবারের সাফে বাংলাদেশ সব দলকে হারিয়েছে। নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারতকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়রা এখন ছুটিতে রয়েছেন। তারা ১ আগস্টের আগেই ক্যাম্পে যোগ দেবেন। এর আগে অধিনায়ক সাবিনার বাড়ি সাতক্ষীরায় যাবেন জাতীয় দলের অনেক খেলোয়াড়।