সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ইতালি-তুরস্ক যৌথভাবে ইউরো ২০৩২ আয়োজন করতে চায়

অনলাইন ডেস্ক :

২০৩২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এককভাবে স্বাগতিক হওয়ার পরিকল্পনা থেকে সরে এসেছে ইতালি ও তুরস্ক। যৌথভাবে এই টুর্নামেন্টটি আয়োজন করার জন্য উয়েফার কাছে অনুরোধ করেছে ইটালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) ও তুর্কিশ ফুটবল ফেডারেশন (টিএফএফ)। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা উয়েফা শুক্রবার বিবৃতিতে জানিয়েছে বিষয়টি। ইউরো ২০৩২ আয়োজন করার জন্য গত এপ্রিলে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দেয় ইতালি। তুরস্ক আবেদন করে ২০২৮ বা ২০৩২ আসরের জন্য।

ইতালি ও তুরস্কের যৌথ আয়োজক হওয়ার আবেদন প্রয়োজনীয় সব শর্ত পূরণ করলে ১০ অক্টোবর উয়েফার কার্যনির্বাহী কমিটির কাছে তাদের নাম জমা দেওয়া হবে। সেদিনই ইউরো ২০২৮ ও ২০৩২-এর আয়োজক দেশের নাম ঘোষণা করা হবে। ২০২৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ যৌথভাবে আয়োজন করার জন্য আবেদন করেছে ইংল্যান্ড, নর্দান আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস। উয়েফা জানিয়েছে, ২০২৮ ও ২০৩২ আসরের ভেন্যু ও ম্যাচের সময়সূচির বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।