সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

৭ ঘণ্টা পর খুলনার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

যশোর সদর উপজেলায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার সাত ঘণ্টা পর খুলনার সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) উপজেলার বসুন্দিয়া সিঙ্গিয়াই নামক স্থানে ভোর ৪টার দিকে খুলনা থেকে নাটোরগামী একটি মালবাহী ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হয়।

যশোর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে লাইচ্যুত বগিগুলোকে সরিয়ে নেয়। এরপর সকাল ১১টা ১০ মিনিটে খুলনার সঙ্গে রেল যোগাযোগ পুনরায় চালু হয়।

উল্লেখ্য, লাইনচ্যুতির কারণে ঢাকা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ট্রেনটি যশোর রেলওয়ে স্টেশনে আটকা পড়েছিল।

—-ইউএনবি