সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টোকসকে নিয়ে শঙ্কা

অনলাইন ডেস্ক :

চলতি মাসে ফের শুরু হচ্ছে আইপিএল। মুস্তাফিজুর রহমানদের রাজস্থান রয়্যালস রেকর্ড ১.৪ মিলিয়ন পাউন্ডে ইংলিশ তারকা বেন স্টোকসকে দলে ভিড়িয়েছিল। কিন্তু এই পর্বে রাজস্থানের হয়ে খেলতে পারবেন না স্টোকস। শুধু আইপিএল নয়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও ইংল্যান্ডের হয়ে খেলতে পারবেন কিনা সেটা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বেন স্টোকস জানিয়েছেন, এখন তার ভাবনায় কোনো ক্রিকেট নেই। তাই ইংল্যান্ডের নির্বাচকরাও তাকে বিরক্ত করতে চান না। তার পরিবর্তে অন্য কাউকে সুযোগ দেওয়ার কথা ভাবছেন তারা। গত ৩০ জুলাই থেকে স্টোকস অনির্দিষ্টকালের জন্য বিরতিতে আছেন ক্রিকেট থেকে। মূলত মানসিক চাপমুক্ত হয়ে প্রশান্তিময় কিছু সময় কাটাতেই এই বিরতি নিয়েছেন তিনি। আগামী শুক্রবারের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আইসিসি’র কাছে ১৫ সদস্যের দল জমা দিতে হবে ইংল্যান্ডকে। নির্বাচকরাও স্টোকসকে বিরক্ত করতে চান না। তার পরিবর্তে বিশ্বকাপের দলে রাখা হতে পারে ক্রিস সিলভারউডকে। সূত্র: ডেইলি মেইল