সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

বিসিবির ফিক্সড ডিপোজিট ৯০০ কোটি টাকা

অনলাইন ডেস্ক :

আইসিসি-এসিসির অনুদান, টিভি রাইটস এবং স্পন্সরসহ নানা খাতে আয় রয়েছে বিসিবির। করোনাকালেও আয় বেড়েছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থার। তাতেই ফুলে ফেঁপে উঠেছে বিসিবির কোষাগার। বিসিবির ফিক্সড ডিপোজিটের অঙ্কটা ৯০০ কোটি টাকা স্পর্শ করেছে। শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য জানিয়েছেন। রাজধানীর ঢাকা ক্লাবে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি আয়োজিত নতুনের আবাহন অনুষ্ঠানে শনিবার তিনি বলেছেন ‘এখন কোচিং স্টাফে সব বিদেশি। অনূর্ধ্ব-১৯ দলেও এখন কোচ খেলোয়াড়দের বেতন ১০ গুণ বেড়ে গেছে। এত কিছুর পরও ফিক্সড ডিপোজিটে ৯০০ কোটি টাকার মতো আছে।’ তিনি আরও বলেছেন, আগামী ২ বছর পর আইসিসি থেকে অষ্ট্রেলিয়ার সমান অনুদান পাবে বিসিবি।