সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

ডেঙ্গুর প্রকোপ: আরও ৩১৫ জন হাসপাতালে

রাজধানীতে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ছবিটি রোববার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল থেকে তোলা।

নিজস্ব প্রতিবেদক:

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৩১৫ জন নতুন ডেঙ্গু রোগীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) এই তথ্য জানিয়েছে।

মহামারি করোনার পাশাপাশি বর্ষাকালে ছড়িয়ে পড়া এই মশাবাহিত রোগে বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। গত ১ আগস্ট থেকে প্রতিদিনই ২শ’র বেশি ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত রাজধানীতেই বেশিরভাগ রোগী পাওয়া গেছে বলে স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রবিবার সকাল পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত প্রায় এক হাজার ২৮০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে এক হাজার ১৩১ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং বাকিরা ঢাকার বাইরে আছেন।

নতুন রোগীর মধ্যে ২৬২ জনকে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর মধ্যে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ৫২ জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে।

জানুয়ারি থেকে প্রায় ১১ হাজার ৮১৬ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১০ হাজার ৪৮১ জনকে সুস্থ হওয়ার পর ছেড়ে দেয়া হয়েছে।

বাংলাদেশে প্রথম ডেঙ্গু রোগী পাওয়া যায় ২০০০ সালে। ওই বছর ৯৩ জন মারা গিয়েছিল।