সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

২৫ মিনিটের ব্যবধানে নেপালে দুটি ভূমিকম্প, কাঁপল দিল্লিও

অনলাইন ডেস্ক :

মাত্র ২৫ মিনিটের ব্যবধানে শক্তিশালী দুটি ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। এর মধ্যে রিখটার স্কেলে একটির মাত্রা ছিল ৬ দশমিক ৩। অন্যটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। নেপালে আঘাত হানা জোড়া ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি, উত্তরপ্রদেশ ও অন্যান্য কয়েকটি রাজ্যেও। মঙ্গলবার (৩ অক্টোবর) স্থানীয় সময় ২টা ২৫ মিনিটে প্রথম ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। এর ২৫ মিনিট পর দ্বিতীয় ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ ও ৫ কিলোমিটার ভূগর্ভে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, নেপালের ভূমিকম্পে ভারতের রাজধানী নয়াদিল্লি ছাড়াও দেশটির উত্তরাঞ্চলও কেঁপে উঠেছে।

নেপালে আঘাত হানা জোড়া ভূমিকম্পের মাত্রার ব্যাপারে ভিন্ন তথ্য দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। দেশটির এই সংবাদমাধ্যম বলছে, নেপালে স্থানীয় সময় দুপুর ২টা ২৫ মিনিটে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের ২৫ মিনিট পর ২টা ৫১ মিনিটে শক্তিশালী ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশটি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস নেপালে রিখটার স্কেলে ৪ দশমিক ৯ ও ৫ দশমিক ৭ মাত্রার দুটি ভূমিকম্পের রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে। ইউএসজিএস বলছে, নেপালের দিপায়াল শহর থেকে ৪৩ কিলোমিটার উত্তরপূর্বে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে প্রথম ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। আর দ্বিতীয় ভূমিকম্পের উৎপত্তি হয়েছে দিয়াপাল থেকে ৮ কিলোমিটার উত্তরপূর্বে ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে। উভয় দেশে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সূত্র: এনডিটিভি, রয়টার্স