সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

মহারাষ্ট্রের হাসপাতালে ৪৮ ঘণ্টায় ৩১ মৃত্যু

অনলাইন ডেস্ক :

ভারতের মহারাষ্ট্রের নানন্দনে শঙ্কারাও চাভান সরকারি হাসপাতালে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৪৮ ঘণ্টায় মৃত্যু দাঁড়ালো ৩১ জনে। হঠাৎ মহারাষ্ট্রের হাসপাতালে এত মৃত্যু নিয়ে আলোচনায় দেশটির শীর্ষ মহলে। এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, গত ৪৮ ঘণ্টায় শঙ্করাও চ্যাভান সরকারি হাসপাতালে ৩১ জন রোগী মারা যান। যার মধ্যে ১৬ শিশু। আরও ৭১ জন রোগীর অবস্থা আশঙ্কজনক। তারা চিকিৎসকের নিবিড় পর্যবক্ষেণে রয়েছে। কী কারণে এত মৃত্যু, তা স্পষ্ট হওয়া যাচ্ছে না। তবে অভিযোগ রয়েছে চিকিৎসকদের অবহেলা ও জরুরি ওষুধ সংকটে এই হাল।

যদিও হাসপাতালের ডিন চিকিৎসক শ্যামরাও ওয়াকোদে বিষয়টি মানতে নারাজ। তার দাবি, সঠিক চিকিৎসা দেওয়া সত্বেও রোগীদের বাঁচানো যায়নি। মৃতদের মধ্যে ১২ জন ছিলেন পূর্ণবয়স্ক। তাদের বিভিন্ন শারীরিক সমস্যা ছিল। বেশির ভাগ রোগী সাপে কাটার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ ঘটনায় খোঁজ নিতে নানেন্দ যাচ্ছেন মহারাষ্ট্রের চিকিৎসা শিক্ষামন্ত্রী হাসান মুশরিফ। এএনআইকে তিনি বলেছেন, আমি নান্দেদে যাচ্ছি। এমন হওয়া উচিত ছিল না। ওষুধ বা চিকিৎসকের কোনটাই ঘাটতি ছিল না। আমরা প্রতিটি মৃত্যুর তদন্ত করব; গাফিলতির প্রমাণ পেলে তার শাস্তি হবে।’