সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

আন্তর্জাতিক বাজারে আবারও কমলো সয়াবিনের দাম

অনলাইন ডেস্ক :

আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম কমেছে। শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেলবীজটির সরবরাহ মূল্য আরও কমেছে। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, আলোচ্য কার্যদিবসে সিবিওটিতে সয়াবিনের মূল্য কমেছে শূন্য দশমিক ৪ শতাংশ। প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ১২ দশমিক ৭১ ডলারে। গত ২৯ সেপ্টেম্বর যা ছিল ১৩ ডলার ০২ সেন্ট। বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ উৎপাদক যুক্তরাষ্ট্রের সরকার জানিয়েছে, দেশটিতে সয়াবিনের চাষ ২৩ শতাংশ সম্পন্ন হয়েছে।

যদিও এটি বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে যা সামান্য কম। মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) জানিয়েছে, মার্কিন মুলুকে সয়াবিনের অবস্থার উন্নতি হওয়ায় মজুত পূর্বাভাসের চেয়েও বেশি বেড়েছে। সেই সঙ্গে সরবরাহ হ্রাসের আশঙ্কা কমেছে। এরই মধ্যে ব্রোকার্স স্টোনেক্স স্নেক্স ডটও বিবৃতি দিয়েছে, ২০২৩ সালে সয়াবিনের উৎপাদন বেড়ে দাঁড়াবে ৪ দশমিক ১৭৫ বিলিয়ন বুশেলে। ১ মাস আগে যে আভাস ছিল ৪ দশমিক ১৪৪ বিলিয়ন বুশেল।

অন্যদিকে, বিশ্বের শীর্ষ উৎপাদক ব্রাজিলে প্রত্যাশিত ভূ-অঞ্চলের ৫ দশমিক ২ শতাংশের সয়াবিনের চাষ সম্পন্ন হয়েছে। প্রত্যাশার চেয়ে দ্রুতগতিতে তা ঘটেছে বলেও জানিয়েছেন দেশটির কৃষি কর্তৃপক্ষ। ফলে এই দুই দেশ থেকে সরবরাহ ও রপ্তানি বৃদ্ধির জোরালো সম্ভাবনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে সয়াবিনের ব্যাপক দরপতন হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, সোমবার সয়াবিন, সয়াঅয়েল, সয়ামিলের নিট ক্রেতা ছিল কম্মোডিটি ফান্ডগুলো। বিক্রেতাও ছিল বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠানগুলো।