সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

কুলাউড়ায় বিএসএফের গুলিতে কিশোর নিহত

ফাইল ছবি

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়া উপজেলার লালারচক সীমান্তে বিএসএফের গুলিতে ফেরদাউস (১৫) নামে আহত এক কিশোরের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। ৪ অক্টোবর বুধবার রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য আজিজুল হক।
নিহত কিশোর ফেরদাউস শরীফপুর ইউনিয়নের লালারচক গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে।

ইউপি সদস্য আজিজুল হক জানান, গত ১ অক্টোবর সন্ধ্যায় আমার এলাকার বাসিন্দা ফেরদাউসসহ একটি দল লালারচক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। তখন বিএসএফের সদস্যরা টের পেয়ে গুলি চালালে ফেরদাউসের শরীরে লাগে। পরে তাকে স্থানীয় লোকজসহ তার পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে মঙ্গলবার রাতে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তিনি আরো বলেন, ফেরদাউস মাদক ব্যবসার সাথে জড়িত কিনা সেটা বলতে পারবো না তবে তার ভাইয়েরা মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। এটা জেনেছি যে, ফেরদাউস প্রায় সময় মাদক ব্যবসায়ীদের সাথে থেকে ছোট-খাটো কাজ করতো।

এ ব্যাপারে জানতে চাইলে বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান সিকদারের মুঠোফোনে যোগাযোগ করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, নিহতের লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। বৃহস্পতিবার লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।