সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

তিস্তায় ধরা পড়ল ৭২ কেজি ওজনের বাঘাইড়, ৮০ হাজার টাকায় বিক্রি

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে এক জেলের জালে ৭২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। বাঘাইড়টি ৮০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে হাতীবান্ধার ডাউয়াবাড়ী ইউনিয়নের দক্ষিণ ডাউয়াবাড়ী গ্রামের ইছাহাকের ছেলে মহাসিন আলী তিস্তা নদীতে মাছ ধরতে গেলে তার জালে আটকা পড়ে বাঘাইড় মাছটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারে নিয়ে এলে স্থানীয়রা মাছটি দেখতে ভিড় জমায়। এ সময় অনেক ক্রেতা মাছটি পেতে দামাদামি শুরু করে। দুপুরে ৮০ হাজার টাকায় এলাকাবাসী মাছটি কিনে ভাগাভাগি করে নেয়।

স্থানীয় বাসিন্দা আফছার আলী বলেন, তিস্তায় এত বড় মাছ পাওয়ায় আমরা নদী পাড়ের মানুষ অনেক খুশি। নদীতে সহজে এত বড় মাছ পাওয়া যায় না।

জেলে মহাসিন আলী বলেন, তিস্তায় পানি বাড়লে বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে আমি মাছ ধরতে যাই। এ সময় আমার জালে বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ আটকা পড়ে। মাছটি বাজারে নিয়ে ৮০ হাজার টাকায় বিক্রি করি।

—-ইউএনবি